1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটে সাংবাদিকের উপর জুয়াড়িদের হামলা থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটে সাংবাদিকের উপর জুয়াড়িদের হামলা থানায় অভিযোগ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৯৯ বার

লালমনিরহাটে জুয়ার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের উপর হামলা করেছে জুয়াড়িরা। হামলার শিকার সাংবাদিক গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২০ এপ্রিল বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া গ্রামের বাড়ি ফেরার পথে ইন্দ্রারপার বাজার নামক স্থানে হামলার শিকার হয় তিনি।

জানা গেছে,গত ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার ভোলার চওড়া এলাকায় “প্রকাশ্যে জুয়া চলছে” প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফেসবুক স্টাটাস দেয় স্থানীয় দৈনিক দাবানল পত্রিকা ও জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রাসেল ইসলাম। পরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ২ ইউপি সদস্যের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি শিরোনামে আরো একটি সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া ভোলার চওড়া এলাকার আজাহার আলীর ছেলে মশিউর রহমান (৩০) এবং একই এলাকার সুলতান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) রাসেল ইসলামকে সরাসরি এবং শফিকুল ইসলাম (৩০) ফোনে প্রাণনাশের হুমকি দেয়। তারই জের ধরে সাংবাদিক রাসেলের উপর মশিউর, রফিকুল ও শফিকুলসহ কয়েকজন অতর্কিত হামলা করে। এতে রাসেল ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। আহত সাংবাদিক রাসেল ইসলামকে ইন্দ্রারপাড় বাজারে থাকা লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

এসময় সাংবাদিকের সাথে থাকা ১টি ক্যামেরা, ৮ জিবি মেমোরি কার্ড, নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
বর্তমানে রাসেল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারী বিভাগের ৩৮নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় লালমনিরহাটে কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম জানান, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খুবই দুঃখজনক। সাংবাদিকের উপর হামলার ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net