1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে সাবেক উপজেলা চেয়ারম্যান সালাম সরকার আর নেই, বিভিন্ন মহলের শোক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

সিরাজদিখানে সাবেক উপজেলা চেয়ারম্যান সালাম সরকার আর নেই, বিভিন্ন মহলের শোক

এইচ. আই লিংকন, সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৯৫ বার
 সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ: সালাম সরকার(৭৪) আর নেই । গতকাল ৭ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকাল ৪ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ শেষে খাসকান্দি,চরেরগাও ও চরগুলগুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয় । মরহুম আ:সালাম সরকার ১৯৮৫ সাল থেকে টানা দু’বার সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান নির্বচিত হয়েছিলেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছেরন ।
তিনি একজন সৎ, সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সিরাজদিখানের সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম সরকারের মৃত্যুতে মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী,সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,থানা বিএনপির আহবায়ক শেখ মো.আব্দুল্লাহ,বিএনপির সাবেক সভাপতি আ: কুদ্দুস ধীরন,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহমিনা আক্তার তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net