1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধার ছেলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধার ছেলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক

মোঃ শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৬০ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরিফ হোসেন (৩০) নামের এক লম্পটকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণকারী আরিফ উপজেলার মহজমপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ ধর্ষক আরিফ ও ওই শিশুটিকে উদ্ধার করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর আর্তচিৎকারে আশেপাশের মহিলারা এগিয়ে আসলে সে পালানোর চেষ্টা করে। এ ঘটনা শুনে শিশুর চাচা ধর্ষণকারী আরিফের কাছে জানতে চাইলে ধর্ষণকারীর কাছে থাকা দা দিয়ে ওই শিশুরা চাচাকে আঘাত করে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার ও ধর্ষণকারী লম্পট আরিফকে আটক করে গাছের সাথে বেধে রেখে গণধোলাই দেয়। পরে ধর্ষনকারী আরিফকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগেও আরিফ আরেকটি ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানায়।

এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net