ঢাকা   ১২:৫৩:৫৪ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৮ মে ডিসি অফিস ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করতে দিনাজপুরে জাতীয়়় আদিবাসী পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী ১৮ মে সারাদেশে ডিসি অফিস ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের লক্ষ্যে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল শনিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সংগঠনের দাবি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের উদ্দেশ্যে কর্মসূচি পালনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শমূলক প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।

ইতিপূর্বে তারা আগামী ১৮মে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণসহ ১৬ দফা দাবিতে জেলায় জেলায় ডিসি অফিস ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আদিবাসী ৩৮টি জাতি সত্তার প্রায় ২০ লাখেরও বেশি জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দিলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা আমরা নির্যাতন নিপিরণের শিকার হচ্ছি,হারাচ্ছি বাড়িঘর ও জমিজমা। অনেক আদিবাসী মুক্তিযোদ্ধাও দেশ স্বাধীন পরবর্তী সময়ে ভূমিদস্যুদের অত্যাচার ও নিরাপত্তাহীনতার কারণে পরিবারসহ দেশত্যাগে বাধ্য হয়েছে। এসময় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিং। কর্মী সভায় উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, প্রচার সম্পাদক রাম প্রসাদ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি শীতল মারডী, নারী বিষয়ক সম্পাদক শিবানী উরাঁও, আদিবাসী ছাত্র পরিষদ হাবিপ্রবির প্রদীপ খালকো প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি