1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিনগর ইউপি’র উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কাশিনগর ইউপি’র উদ্যোগে ইফতার মাহফিল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশিনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নবাসী, আলেমসমাজ ও রাজনীতিবিদদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে শুক্রবার বিকালে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

গুণবতী ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দাতামা হামিদিয়া ক্বাওমি মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা নুরুল হক। ইফতার মাহফিলে আলোচনা রাখেন ছুফুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, কাশিনগর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আয়াতুল্লাহ নূরী, জুগিরকান্দি এইচ কে দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা নুরুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এনামুল হক হাজারী, খোরশেদ আলম তালুকদার, আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় এবং মাদকমুক্ত সমাজ গঠন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও তার পরিবারের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করে বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net