1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হলেন তোফাজ্জল হোসেন সাদ্দাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হলেন তোফাজ্জল হোসেন সাদ্দাম

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৬০ বার

তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

গতকাল শনিবার বিকালে জেলার চান্দিনা পৌরসভা অডিটরিয়ামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ ও অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে তোফাজ্জল হোসেন সাদ্দাম তার জীবন বৃত্তান্ত তুলে দেন।

ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সাদ্দাম বলেন আমি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করি। পর্যায়ক্রমে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তিতাস উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। পাশাপাশি সদ্য বিলুপ্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
এখন নতুন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

উক্ত কমিটিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে আমার ছাত্রলীগ রাজনীতিসহ জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছি। নেতৃবৃন্দ যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে, তাহলে কুমিল্লা উত্তর জেলার সকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অতিতের চাইতে একটি শক্তিশালী কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ কমিটি করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net