ঢাকা   ০১:৪৪:০০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

গৃহবধূর লাশ উদ্ধার হাটহাজারীতে : স্বামীর দাবী আত্মহত্যা : হত্যার দাবী ভাইয়ের

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৯৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুর মোহাম্মদ ফকির বাড়ীর মাহফুজুল ইসলামের স্ত্রী আয়েশা (২০) নামীয় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ।

শুক্রবার (৮এপ্রিল) সকাল ১১টার দিকে ফরহাদাবাদে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

জানা যায়, ফরহাদাবাদ ৯নং ওয়ার্ড বংশাল ফকির আহমদের বাড়ীর প্রবাসী আবুল কাশেমের পুত্র মাহফুজুল ইসলামের সাথে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আনুষ্ঠানিকতায় বিবাহ হয় আয়েশার। ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে তাদের।
মৃত আয়েশা গুমানমর্দ্দন ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আলিমুদ্দিন হাজারী বাড়ী মৃত শাহা আলমের কন্যা।

স্বামী মাহফুজুল ইসলামসহ অন্যদের দাবী, আমার স্ত্রী বা তাদের পরিবারের সাথে আমার এবং আমাদের পরিবারের অনেক ভালো সম্পর্ক ছিলো, সে মানষিকভাবে অসুস্থ ছিলো বছর খানেক ধরে। গত শবে বরাতের পূর্বে ডাক্তার দেখানো হয়েছিলো, নিয়মিত ঔষধ চলছিলো। মানষিক অসুস্থতা থেকেই আত্মহত্যা করতে পারে বলে জানান তিনি।

এদিকে বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে মৃতের ভাই মো. ফয়েজ একটি জিডি করেছেন হাটহাজারী মডেল থানায়। তিনি বলেন- আমার বোনকে স্বামীসহ পরিবারের অন্যরা গত কুরবানী ঈদে গরু না দেওয়াসহ নানা কারণে জ্বালাতন করতো, বোনের স্বামীর পরকিয়া রয়েছে বলেও দাবী করেন তিনি। বোন যদি আত্মহত্যা করতো, তাহলে তাকে ঝুলন্ত অবস্থায় না রেখে নিচে নামিয়ে রাখা হলো কেনো।’ প্রশ্ন ছুড়ে দেন তিনি।
দেবর মোহাম্মদ মামুন, স্বামী মাহফুজুল ইসলাম, শাশুড়ী ও ননদ যোগসাজশে বোনকে হত্যা করেছে’ দাবী তার।
ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

রিপোর্টের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা, এমনটা জানান হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি