1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দুস্থদের প্রদানে ১৫ শ কেজি খেজুর দিলো আল মানাহিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দুস্থদের প্রদানে ১৫ শ কেজি খেজুর দিলো আল মানাহিল

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বার

পবিত্র রমজান মাসে অসহায় হতদরিদ্র রোজাদারদের সহযোগিতার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১৫শো কেজি খেজুর প্রদান করেছে সমাজসেবী সংস্থা আল মানাহিল ফাউন্ডেশন।

আল মানাহিল চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিনের হাত থেকে এই খেজুর গ্রহণ করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, শৈবাল দাস সুমন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। আল মানাহিলের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সেক্রেটারি মাওলানা শরিফ উদ্দিন জমির উদ্দিন, আশরাফ হোসেন।

আল মানাহিল ফাউন্ডেশন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে হাজার হাজার কেজি খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করছে। প্রতিদিন রিকাশা চালক, ভ্যান চালক, গার্মেন্টস কর্মী, বস্তিবাসীদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছে আল মানাহিল। এসব খেটে খাওয়া মানুষদের একটু স্বস্তি দিতে আল মানাহিল কর্মীরা ইফতারের সময় চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিগলি চষে বেড়ান, খুঁজে বেড়ান প্রকৃত অসহায়দের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net