1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাটখিলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ,আটক- ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চাটখিলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ,আটক- ১

নোয়াখালী প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৯৯ বার

নোয়াখালীর চাটখিল উপজেলায় (৭) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে।

শনিবার (৩০এপ্রিল) সকালে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিত্বে শুক্রবার রাতে অভিযুক্ত আসামিকে উপজেলার পশ্চিম বদলকোট গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম মো.সুমন (২৫) সে উপজেলার পশ্চিম বদলকোট গ্রামের শেখ বাড়ির আব্দুল কুদ্দুছের ছেলে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার ২৯ এপ্রিল সকালের দিকে নির্যাতিত শিশুটির মা বাড়ির পাশে একটি বাসায় ঝিয়ের কাজ করতে যায়। তখন তাঁর সাত বছর বয়সী মেয়েটি মায়ের সঙ্গে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে শিশুটি মাকে বলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি ফেরার পথে শিশুটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পাড়ার আত্মীয় সুমন পার্শ্ববতী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

পরিদর্শক তদন্ত আরো জানায়,ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net