ঢাকা   ০৭:৫৯:১০ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল

চৌদ্দগ্রামে দু’টি রাস্তার সংস্কার কাজ সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ১নং ওয়ার্ডের পন্নারা গ্রামের দু’টি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ইট-সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে সংস্কার সম্পন্ন হওয়া দু’টি সড়ক পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উপদেষ্টা ভার্ড আই কেয়ার সার্ভিসেস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্, মাস্টার আবদুল খালেক, মো: আব্দুল হক, সাবেক ইউপি সদস্য মো: মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পন্নারা গ্রামের পশ্চিম পাড়ার ত্রিমুহনী থেকে পন্নারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন ত্রিমুহনী থেকে কালামের বাড়ি পর্যন্ত দু’টি সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সার্বিক দিকনির্দেশনায় বিশিষ্ট সমাজসেবক এমরানুল হক কামালের আর্থিক সহযোগিতায় ওই দু’টি সড়ক ইটসলিংয়ের মাধ্যমে সংস্কার হওয়ায় স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবু বকর সিদ্দিকসহ স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাঁদাযুক্ত ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে মুসল্লীসহ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। গ্রামের গুরুত্বপূর্ণ এ দু’টি সড়ক মেরামত করায় এখন ধর্মপ্রাণ মুসল্লী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়েছে। এ সময় তারা গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ মুজিবুল হক এমপিসহ সমাজসেবক এমরানুল হক কামালকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি