1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে সামাজিক সংগঠন ডিকেএসের উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

তিতাসে সামাজিক সংগঠন ডিকেএসের উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ বার

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা তিতাস উপজেলার সামাজিক সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা (ডিকেএস)।

রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০জন এতিম ছাত্রদেরকে ঈদের নতুন পোশাক, শারীরিক প্রতিবন্ধী নজিরকে ব্যবসার জন্য ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে ২০০০ টাকা ও একশতাধিক অসহায় পরিবারের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা ও গৌরিপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পরিচালক শামসুল হুদা জানান, প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net