ঢাকা   ০২:১১:৩৬ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

নবীগঞ্জে পৃথক অভিযানে গাজা ব্যবসায়ী নারীসহ গ্রেফতার ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের ইউনুস উল্লার মেয়ে রুবিনা বেগম(৩৭)কে ৪ কেজি গাজাসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্র হানায়,রুবিনা বেগম ইনাতগঞ্জ এলাকার একজন চিহ্নিত মাদক সেবন ও বিক্রয়কারী।

দীর্ঘদিন যাবত সে ইনাতগঞ্জ এলাকায় গাজাসহ মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি ইনাতগঞ্জ এলাকার সবাই জানলেও রহশ্যজনক কারনে নীরব ছিল ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গত শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার চৌকস এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কাকুড়া-চানপুর সড়ক থেকে ৪কেজি গাজাসহ রুবিনাকে গ্রেফতার করেনএদিকে অপর এক পৃথক অভিযানে মন্দিরে চুরির সাথে জড়িত রাজন মিয়া(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর এলাকার তেলি কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।জানা যায়, উপজপলার আলীতলা গ্রামে সম্প্রতি একটি মন্দিরে চুরি সংঘটিত হয়।

চোরের দল মন্দিরে থাকা বিভিন্ন জিনিস পত্র নিয়ে যায়। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে গত শনিবার রাতে মালামালসহ রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পৃথক অভিযানে নারীসহ দুজমকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি