ঢাকা   ০১:০২:৩২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ: সাংবাদিকদের ওপর হামলা

রাসেল মাহমুদ অনন্ত বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দীপ্ত টিভির রিপোর্টার আসিফ জামান সুমিতকে বেদম প্রহার করে হকাররা। এসময় সহকর্মী সুমিতকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক, মানবজমিনের শুভ্র দেব ও এসএ টিভির সিনিয়র ক্যামেরা পারসন কবির হোসেন।

হামলার শিকার শাহেদ শফিক ঘটনাস্থল থেকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে খবর সংগ্রহের কাজ করছিলাম। এসময় দেখতে পাই দীপ্ত টিভির রিপোর্টারকে ঘিরে ধরে বেদম প্রহার করছে কয়েকজন হকার। এরপর আমরা এগিয়ে গিয়ে তাকে রক্ষার চেষ্টা করতে গেলে তারা আমাদেরও মারধর করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি