1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ি ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

ফটিকছড়ি ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা ও ইফতার মাহফিল

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ বার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক সভাপতি জামাল পাশা শওকতের স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার বিকালে ফটিকছড়ির সরকারী কলেজ মাঠে এ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, এটিএম পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এম পি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তানজীবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, কেন্দ্রীয় আ’লীগ নেতা মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী ও জেলা আওয়ামী লীগ সদস্য বখতিয়ার সাঈদ ইরান। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বশর, মাওলানা ইউসুফ, হাসান সরোয়ার আজম চৌধুরী, তসলিম বিন জহুর, জাহাঙ্গীর আলম, সাদাত আনোয়ার সাদী, আবুল কাশেম, শফিউল আলম, সরোয়ার উদ্দীন, জালাল হোসেন, হাবিব মুহাম্মদ সাজ্জাদ, এডভোকেট সালামত উল্লাাহ চৌধুরী শাহীন, মাইনুল করিম সাউকি, মুহাম্মদ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একে আজাদ বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা সাহেদুল আলম, জিয়া উদ্দীন, গিয়াস উদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net