1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরকল সেতুর ৮৫ শতাংশ কাজ শেষ আগামী জুনে চালু হওয়ার প্রত্যাশা। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

বরকল সেতুর ৮৫ শতাংশ কাজ শেষ আগামী জুনে চালু হওয়ার প্রত্যাশা।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার

চট্টগ্রাম চন্দনাইশ-আনোয়ারা সংযোগস্থল চানখালি খালের উপর সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে বরকল সেতুর নির্মাণ কাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে।আগামী এপ্রিলের মধ্যে সেতুর কাজ শেষের মধ্য দিয়ে জুন মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।২০২০ সালের নভেম্বরে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়।

১১৮ মিটার দৈঘ্য সেতু নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ২৪ কোটি টাকা।১০ দশমিক ২৫০ মিটার প্রস্থের গার্ডার এই সেতুর দুই প্রান্তে এবার্টমেন্ট ছাড়াও ২টি পিয়ার এবং ৩ টি স্পেনের উপর ১৫ টি গার্ডার রয়েছে।সেতুর চন্দনাইশ প্রান্তে ১৮০ মিটার এবং আনোয়ারা প্রান্তে ২০০ মিটার সংযোগ সড়ক নির্মিত হচ্ছে।চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন,বরকল সেতু চন্দনাইশ বাসীর দীর্ঘ প্রতীক্ষার ফল।এই সেতু কর্ণফুলী টানেলের সাথে সংযুক্ত। সেতু নির্মাণের ফলে আনোয়ারা-চন্দনাইশের মুনুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দীন বলেন,বরকল সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।আগামী জুন মাসের পূর্বেই সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার প্রত্যাশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net