1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বাসস্ট্যান্ড উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মাগুরার শ্রীপুরে বাসস্ট্যান্ড উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৮৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বাসস্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের বিপরীত পাশে কুমার নদের তীরে এ বাসস্ট্যান্ডের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জানাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বাসস্ট্যান্ডের ফলক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net