1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিশ্ব অটিজম দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরার শ্রীপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৮৮ বার

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিভা বিকাশ করি”- এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরার শ্রীপুরে ১৫ তম বিশ্ব অটিজম সচেতন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

০২ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্নাঢ্য র্্যালী বের হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি ব্যাংকের আইও তৌফিকুল ইসলাম তুহিন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার অপারেটর অনিমেষ কুমার বিশ্বাস, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ সুমন মজুমদার, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরিনা রাশিদাসহ আরো অনেকে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম তাঁর বক্তব্যে বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নই, বরং আশীর্বাদ। জননেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে অটিজম শিশুদের সুবর্ণ নাগরিকের কার্ড দেওয়া হয়েছে। যেন এরা সকল সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাই, এবং সমাজের মূল স্রোত ধারাই আসতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net