1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল শুক্রবার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারস্থ কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয় চত্বরে
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ফাউন্ডেশন এ স্মরণ সভা ও আলোচনা সভার আয়োজন করে।
সন্ধ্যায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল।

কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, যুদ্ধোকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি দুলাল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কান্তিভূষণসহ অন্যরা।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আফজাল হোসেনের সুযোগ্য সন্তান মোঃ বিল্লুর রহমানের সঞ্চালনায় এ স্মরণ সভায় শ্রীপুর উপজেলা ও কাদিরপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও হাফেজে কোরআনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় মরহুমের কাদিরপাড়াস্থ গ্রামের বাড়িতে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net