ঢাকা   ০৫:৪১:৪৪ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মীরসরাইয়ে প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের স্মরণ সভা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩১৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। সভায় প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ জামসেদ আলম। এ ছাড়া ক্লাবের সহ সভাপতি নয়ন কান্তি ধুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে স্মতিচারনমুলক বক্তব্য রাখেন সুজন মন্ডলের বাবা সাংবাদিক নিরোধ বরন মন্ডল, মাহবুবুর রহমান পলাশ, রাজু কুমার দে, বাবলু দে, ইকবাল হোসেন। স্মরণ সভায় প্রয়াত সুজন মন্ডলের একমাত্র কন্যা সন্তান তনু মন্ডল উপস্থিত ছিলেন। স্মরণ সভার আগে প্রেসক্লাব থেকে সুজন মন্ডলের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি