1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা দেশের জন্য অশনি সংকেত...জি এম কাদের এমপি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা 

লালমনিরহাটে পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা দেশের জন্য অশনি সংকেত…জি এম কাদের এমপি

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩২৫ বার

একটি স্বাধীন দেশে আইন শৃংখলা বাহিনী পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা দেশের জন্য অশনি সংকেত। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়। পুলিশি নির্যাতনে মৃত্যু লালমনিরহাটের হারাটী ইউনিয়নের কাজি চওড়া গ্রামে নিহত পোশাক শ্রমিক রবিউল ইসলামের শোকাহত পরিবারকে সান্তনা দিতে এসে শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি এসব কথা বলেন। এ মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত করলে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আছে। সহকর্মী বা বন্ধু হিসেবে তদন্তে প্রভাব পড়তেই পারে। তাই নিরপেক্ষ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। তবেই সঠিক তথ্য উঠে আসবে এবং প্রকৃত অপরাধিকে শাস্তির আওতায় আনা যাবে।

জাপা, চেয়ারম্যান স্থানীয় প্রশাসনকে দায়ী করে বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা আমাকে ব্যথিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ জনগণের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান করা। অথচ ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। দায়িত্বশীল অফিসার হিসেবে এটা করা ঠিক হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভুলের ঊর্ধ্বে নয়। দুর্ঘটনা ঘটতেই পারে। দায়িত্বশীল অফিসার হিসেবে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাহলে সাধারণ মানুষ বিচারের দাবিতে সড়কে নামতো না। আর ন্যায় বিচার পাওয়া মানুষের নাগরিক অধিকার।

তিনি বলেন, নিহতের বিধবা স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে। স্থানীয় অনেক শুন্যপদ রয়েছে সেখানে তাকে চাকরি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে প্রশাসনের প্রতি দাবি করছি। এসময় তিনি নিহত রবিউলের একমাত্র মেয়ে (৮ মাস) ভরন পোষণের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা হারে দেওয়ার ঘোষনা দেন।

এর আগে, জিএম কাদের লালমনিরহাট সদর থানা পুলিশের হেফাজতে মৃত রবিউল ইসলাম খানের পরিবারের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে ন্যায় বিচারের আশ্বাস দেন। এরপর নিহতের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে বৈশাখী মেলায় জুয়া খেলা সন্দেহে রবিউল ইসলামকে আটক করে সদর থানা পুলিশ। এর কিছুক্ষণ পরে সদর হাসপাতালে রবিউলের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পুলিশের লাথিতে গোপনাঙ্গে আঘাত পান তিনি। এ ঘটনায় বিচার দাবিতে টানা ২ দিন মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। ফলে অভিযুক্ত সদর থানার এসআই হালিমুরকে শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এদিকে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আতিকুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা না হলেও সদর থানা পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে খুব দ্রুত সময় আদালতে মামলা দায়ের করার কথাও জানানো হয় রবিউলের পরিবারের পক্ষ থেকে। এসময় জিএম কাদের এমপির সাথে জেলা জাতীয় পাটির সদস্য সচিব এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন দুদু, জাপা,নেতা গোলাম মোস্তফা ও মাহাতাব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net