ঢাকা   ১১:১৭:৫৫ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটের একসময়ের খরস্রোতা মরাসতী নদী এখন চাযাবাদে কৃষকদের আশীরবাদ হয়ে দাঁড়িয়েছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এক সময়ের খরস্রোতা মরাসতী নদীটি সময়ের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসেছে। প্রমত্ত নদী এখন দেখে মনে হবে ছোট একটি খালে পরিনত হয়েছে। শুস্ক মৌসুমে নদীর বুকে হাজারও কৃষকের বোরো ধানের চাষাবাদ এখন আর্শীবাদ হয়ে দাঁড়িয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে লালমনিরহাট সদর উপজেলা সহ আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম মিলে ৫টি উপজেলায় ৪৭ হাজার ৩শত ৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তারমধ্যে বছরে একবার লালমনিরহাট জুড়ে বয়ে চলা মরাসতীর বুকে বোরো চাষাবাদ করা হয়। ফলে মরাসতীর মাটি ধান চাষে খুবেই উপযোগী।
এক সময়ের খরস্রোতা মরাসতী সময়ের বিবর্তনে নদীটি এখন হারিয়ে যেতে বসেছে। প্রমত্ত নদী এখন দেখে মনে হবে ছোট একটি খাল। এই নদীতে এখন আর সারা বছর পানি প্রবাহ থাকে না। পলি জমে নদীর তলদেশ ক্রমে ভরাট হয়ে যাচ্ছে। ফাল্গুন ও চৈত্র মাসে নদী পানির জন্য করে আর্তনাদ। এ সুযোগে নদীর কোন কোন এলাকায় নদীর কিছু জায়গা, আবার অনেক স্থানে পুরোনদী ভরাট করে বসতবাড়ি, দোকান-পাট গড়ে তুলেছেন।এসব স্থাপনার কারণে নদীর অনেক স্থানে তার স্মৃতি টুকুও নেই। তবে স্থানীয় হাজারও কৃষকের ভাগ্য উন্নয়নের সহায়ক এখন মরাসতী নদী।

কৃষকরা জানান, সতীনদীর মাটি বোরো চাষাবাদে খুবেই উপযোগী। এ নদীর মাটি উর্বরতা, বীজ, অল্প সার ও কীটনাশক প্রয়োগে বোরো ধানের বাম্পার ফলন হচ্ছে ২ যুগ ধরে। মরাসতী নদী কৃষকের শুধু আর্শীবাদেই নয়, কৃষকদের জীবনে এনে দিয়েছে পরিবর্তনের ছোঁয়া।

স্থানীয় জেলে আঃ রশিদ জানান, মরাসতী নদীতে আর আগের মতো মাছ পাওয়া যায় না। এ নদীর মাছও খুব সুস্বাদু। আগে নদীতে নামলে নদীর ২’পারে কিছুই দেখা যেত না। নৌকা চলাচলসহ বার মাসে পানি প্রবাহ ছিল। এখন আর সেই মরাসতী নেই। এখন নদীতে নেমে বাড়ি মানুষও গনণা করা যায়। মাঘ মাসেই মরাসতী পানি শুন্য হয়ে পড়ে। শুরু হয় চাষাবাদ। তাই বাপ-দাদার পেশা ধরে রেখে মরাসতী নদীতে মাছ নয়, বাজার থেকে মাছ কিনে এনে খুচরা বাজারে বিক্রি করে পরিবার পরিজন নিয়ে কোনো রকমে বেঁচে আছি।

স্থানীয় কৃষক জলিল শেখ জানান, মরাসতী নদীতে আমার ২ বিঘা পৈতৃক সম্পত্তি আছে। চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদ করছি। ধানে ফলনও ভাল দেখা যাচ্ছে। আগে নদীর পানি দিয়ে বোরো ধানে সেচ দিতাম। এখন শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিতে হচ্ছে। রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে ধানের বাম্পার ফলন হবে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, বোরো ধান চাষাবাদের জন্য এ জেলার মাটি খুবেই উপযোগী। তাই বোর চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। ফলে বোরো ধান চাষাবাদে বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি