ঢাকা   ০৯:৫৩:০৫ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত ও জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান

অশোক দাশ, সীতাকুণ্ড
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উ‌ৎপাদন বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ‘২২ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ১ এপ্রিল শুক্রবার সীতাকুণ্ড উত্তর বাজারে অবস্থিত মৎস্য আড়তে মৎস্যজীবী এবং আড়তদারদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও জাটকা সংরক্ষণ সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৎস্য আড়তের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, মেরিন ফিশারিজ চট্টগ্রামের কর্মকর্তা জান্নাতুল নাঈম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ প্রমুখ।

আলোচনা শেষে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে জেলি মিশ্রিত গলদা চিংড়ি সংরক্ষণ করার দায়ে ভাই ভাই মৎস্য আড়তের মালিক মোঃ করিম উদ্দীনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৩০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি