1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল ১৪ মে লালমনিরহাটে ৬ দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হবে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

আগামীকাল ১৪ মে লালমনিরহাটে ৬ দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হবে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৪৫ বার

তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগান নিয়ে তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হবে।
আগামীকাল শনিবার (১৪ মে) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু সংলগ্ন তিস্তা ডিগ্রি কলেজ মাঠে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে এ কনভেনশন হবে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী-এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। এছাড়াও বিশিষ্ট রাজনীতিক, জনপ্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন।

উল্লেখ্য যে, ৬দফা বাস্তবায়নের দাবিগুলো নিম্নরূপ- (১) তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহা-পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন।
(২) তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সঙ্গে তিস্তা নদীর পূর্বেকার সংযোগ স্থাপনও নৌ চলাচলা পূণঃরায় চালু।
(৩) ভূমি দস্যুদের হাত থেকে তিস্তা নদীর অবৈধভাবে দখলকৃত শাখা-প্রশাখা ও উপ-শাখা দখলমুক্ত করা এবং নদীর বুকে ও তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
(৪) তিস্তার ভাঙ্গনে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষন এবং সর্বস্বহারা ভূমিহীন গৃহহীন মাঝিমাল্লা ও মৎস্যজীবিসহ সকল পেশার উদ্বাস্তু মানুষের পূর্ণবাসন।
(৫) তিস্তা মহাপরিকল্পনায় কৃষি ও কৃষকের স্বার্থ সু-রক্ষায় অগ্রাধিকার প্রদান,কৃষি সমবায় এবং কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলা।
(৬) মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।
সেই সাথে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ৬ দফা বাস্তাবায়ন অবিলম্বে কার্যকর করা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net