1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলেম ওলামাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

আলেম ওলামাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৫৭৬ বার

নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র (এনবিসি ) উদ্যোগে সম্প্রতি ১৬ই মে’২২ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশে কারাবন্দি সকল আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি এবং ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুসলিম খান ও পরিচালনা করেন সহকারী সেক্রেটারী আরিফ আহমদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিক আহমদ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লা বলেন, বিরোধী মতের সকল রাজনৈতিক নেতাদের বন্দি রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি বন্ধ করে দিতে চায় আওয়ামী সরকার।তিনি আরও বলেন, আওয়ামীলীগ বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তাদের অনুগতদের মাধ্যমে গণ কমিশন গঠন করে ১১৬ জন আলেমের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষোদগার করেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি কারাগারে আটক সকল রাজনৈতিক নেতাদের মুক্তি এবং ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি করেন।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা আশিকুর রহমান আশিক বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য বিশদলীয় জোটসহ সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।মানবাধিকার কর্মী ও নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন, অবিলম্বে জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল সাবেক এমপি গোলাম পারওয়ার, শাহজাহান চৌধুরি, রফিকুল ইসলাম খানসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেলাওয়ার হোসেন সাঈদীর অন্যায় সাজা বাতিল করতে হবে।১১৬ জন আলেমের বিরুদ্ধে মিথ্যা বনোয়াট তথ্যচিত্র দিয়ে মানুষকে উস্কে দিয়ে সামনের নির্বাচনকে ধুলিৎসাত করতে চায়।দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, আমিন চৌধুরী, এনবিসি ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আলী হোসাইন, করিম মিয়া, সাবেক সভাপতি শামীমুল হক, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, এইছসিইউবির সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ এনবিসি ইউকে’র কার্যনির্বাহী পরিষদের সদস্য মো:আবু তাহের,মো:ইকবাল হুসেন,মো: ফরহাদ আলী,মো: আলম আহমদ,মো:আমিনুল ইসলাম সফর,আব্দুর রহমান খোকা,এবাদুর রহমান,রোকসানা হক তারিন,,আব্দুল বাকী,মো: শাহরিয়ার ওয়াহিদ,মো: আমিনুল ইসলাম,ইউসুফ আল আজাদ,শাহাব উদ্দীন,রায়হান আহমদ,মাহফুজুর রহমান খান,জাকির আহমদ,আশরাফ আলী শুভ,হাবিবুর রহমান,মাহফুজ আহমদ,শামসুল আরেফীন,মো: সাইদুজ্জামান তারেক, নাজমুল হক ও দিগন্ত টেলিভিশনের সাবেক সাংবাদিক আব্দুল বাকি। মানববন্ধনে আরো উপস্হিত ছিলেন এনবিসি ইউকে’র সহসভাপতি মো: আমিনুল ইসলাম মুকুল, সেক্রেটারী তাহমিদ হোসেন খান, ইস্ট লন্ডন বিএনপি’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আশিকুর রহমান, এনবিসি ইউকে’র কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা: জায়েদ হোসেন,মো: মিফতা উদ্দীন,মো: হাসান আহমদ ,মো: সাইফুর রহমান রাজু,মোহাম্মদ আলী,মো:সৈয়দুল ইসলাম,ছাবের আহমদ,আহমদ আলী,শেরওয়ান আলী,মো: ফান্টু,নজরুল ইসলাম ইআরআই’র সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, মানবাধিকার কর্মী জুবায়ের আহমেদ,রায়হান আহমেদ,আমিনুর রহমান,ইসলাম উদ্দীন,মোছা: নিপা বেগম, মাজেদা আক্তার,মঈনুল ইসলাম,তারেক হাসান,আব্দুল আমিন মাহদী,মোহাম্মদ আলীম উদ্দিন,শাহীন আহমেদ, কাজী মোজাম্মেল হোসেন,মো: গোলাম কিবরিয়া,নাইমুল ইসলাম হিমেল,তোফায়েল আহমদ,আজিজ আহমদ চৌধুরী,এমদাদ আহমদ,তানভীর আলম,রুবেল আহমদ রোহেল,আবু সুফিয়ান,মো: আব্দুল মুহিত,সাকিব চৌধুরী,আব্দুল খালিক,খন্দকার শামছুল আরিফিন,আবু সাঈদ মো: হাছান,মো: আব্দুল করিম,নাছির,জাহিদ আহমদ,মো: ইসলাম উদ্দিন,মো: রুহুল আমীন কামরান,মো:মশিউর রহমান,সফিউল আলম,আকবর হোসাইন,সুলতান আহমদ,সুমেনা বেগম,তাবাচ্ছুমা সাফা,মো: ফজল আহমদ,তুহিন আহমদ,খালেদ আহমদ,সফিউল আহমদ,তারেক আহমদ,মুর্শেদ মাসুদ,ফুয়াদুর রহমান,সাইদুল ইসলাম, মো: জামিল উদ্দিন,আবুল কালাম আজাদ লস্কর, আবুল বশর মোহাম্মদ খালেদ, আব্দুল মুহিত,শিপা নূর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net