1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় মাদকসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

আশুলিয়ায় মাদকসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৩২ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আটকের সময় তাদের কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট, ২৫পুরিয়া হেরোইন ও ৩৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ।

এর আগে রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার কুঁরগাও ভিসি নার্সারির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,আশুলিয়ার কুঁরগাও এলাকার মৃত কফিল উদ্দিন চোধুরীর ছেলে রাসেল (২৬), আশুলিয়ার নিরিবিলি মুক্তধারার মৃত আঃ আজিজের ছেলে লাবু মিয়া (২৬) ও আশুলিয়ার এনায়েতপু্র ফুলেরটেক ঘোড়াপীর মাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (৩২)।

এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গত রাতে আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার কুঁরগাও ভিসি নার্সারি এলাকায় রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net