1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন মাষ্টার আবুল হোছাইন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

ইসলামপুর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন মাষ্টার আবুল হোছাইন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৪৭ বার

একান্ত আলাপকালে গনমাধ্যমকর্মীদের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষনা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাষ্টার আবুল হোছাইন।

মাষ্টার আবুল হোছাইন (৪৭) ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড কৈলাশেরঘোনা গ্রামের মরহুম গোলাম শরীফের পুত্র। তিনি ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার শিক্ষক ও ২ ছেলে ১ কন্যা সন্তানের জনক।

জানা গেছে, মাষ্টার আবুল হোছাইন বিগত ২০০২ সালে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক,পরবর্তীতে ইউনিয়ন সেচ্চাসেবকলীগ সভাপতি, মৎসজীবিলীগ সদর উপজেলার সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে ইসলামপুর আওয়ামী লীগের মধ্যে আধিপত্য বিস্তারের রাজনীতি চলছে। যা তিনি পছন্দ করেন না। দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে অনেক চরাই উৎরাই পার করেছেন। ফলে ইসলামপুরে দলকে ধরে রাখতে তিনি আগামী সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হচ্ছেন।

সাধারন সম্পাদক প্রার্থী মাষ্টার আবুল হোছাইন জানান, জীবনের শেষ সময় পর্যন্ত দলের সেবা করতে চাই। দলের নীতি নির্ধারকেরা জানেন আমার পরিচয়। দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। দলের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক গতিশীলতা ফেরাতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে নবীণ-প্রবীনের সমন্বয়ে দলকে এগিয়ে নিতে কাজ করব।

তিনি আরও জানান, তিনি দলের যুগ্ম সাধারন সম্পাদক থাকাকালীন সময়ে সকলকে নিয়ে চলেছেন। আগামীতে দলের দ্বায়িত্ব পেলে সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সু-সংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net