ঢাকা   ১০:২১:৫৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুষ্টিয়ার গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৬৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুষ্টিয়ার খোকসায় পথের পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশু ইয়ানুর নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়ন চকহরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু ইয়ানুর উপজেলার শোমসপুর ইউনিয়ন চকহরিপুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।

বিষয়টি শ্যামল বাংলাকে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশী শিশুদের সাথে খেলতে গিয়ে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে
পড়ে ডুবে শিশু ইয়ানুর মারা যায়। পরে তার ভাষমান মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা ইয়ানুরের পরিবারকে জানায়।

এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ানুরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টার দিকে প্রতিবেশীদের ছেলেমেয়েদের সঙ্গে খেলা করছিল। এ সময় বাড়ির পাশের গর্তে জমা বৃষ্টির পানিতে শিশুর ইয়ার আলী মুখথুবরে পড়ে যায়। পরে কিছুক্ষণ পর বিষয়টি শিশু ইয়ানুরের স্বজনদের চোখে পড়লে তাকে উদ্ধার করে। এরপর খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি