1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ১০০৫ টি সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ কার্যক্রম সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ১০০৫ টি সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩১২ বার

শেষবারের মতো অল্প কারিগরি সক্ষমতা নিয়ে মেয়াদোত্তীর্ণ ২০০৫ মডেলের ১০০৫টি সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ কার্যক্রম আজ শেষ করছে চট্টগ্রাম বিআরটিএ। চলতি বছরের ২২ ফেব্রুয়ারী সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরীত ৩৫.০০.০০০০.০২০.০০৬.০১৩.১৮-৯২ সংক্ষক স্বারকে চট্টগ্রাম মহানগরীর মেয়াদোত্তীর্ণ এই সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করে নতুন সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের জন্য বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী গত ১১ মে বুধবার থেকে আজ ১৩ মে শুক্রবার পর্যন্ত ৩দিনে সর্বমোট ১০০৫ টি সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের লক্ষ্যে স্ক্র্যাপ করেছে বিআরটিএর এই সার্কেলটি।

এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম বিআরটিএতে ২০০৪ মডেলের মেয়াদোর্ত্তীন ৩৬১৬ টি সিএনজি অটোরিকশা স্ক্যাপকরন কার্যক্রম শুরু হয়েছিল। করোনার মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পরে চলতি সপ্তাহে এই কার্যক্রম আবারও শুরু হয়। সিএনজি বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭’ অনুযায়ী এসব অটোরিকশার বিপরীতে নতুন গাড়ি প্রতিস্থাপন করা হবে।
চট্টগ্রাম মেট্রো এলাকার গ্যাস/পেট্রোল চালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশা স্ক্র্যাপ কমিটির আহবায়ক ও বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিঃ) শফিকুজ্জামান ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষনা প্রদান করেন।

বুধবার (১১ মে) সিএনজি অটোরিকশা চট্টমেট্রো-থ-১২-৩৯৭৬ সিরিজ থেকে শুরু করে চট্টমেট্রো-থ-১২-৪৩৭৫ নং সিরিজ পর্যন্ত ৩০৫ টি গাড়ী স্ক্র্যাপ করা হয়। বৃহস্পতিবার চট্টমেট্রো-থ-১২-৪৩৭৬ নং সিরিজ থেকে চট্টমেট্রো-থ-১২-৪৭৮৮ নং সিরিজ পর্যন্ত ৩৫০ টি এবং সর্বশেষ আজ শুক্রবার চট্টমেট্রো-থ-১২-৪৭৮৯ নং সিরিজ থেকে চট্টমেট্রো-থ-১২-৫১৭২ নং গাড়ি পর্যন্ত ৩৫০ টি সিএনজি অটোরিকশা স্ক্যাপ কার্যক্রম শেষ করা হচ্ছে। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিঃ) শফিকুজ্জামান ভুঁইয়া বলেন, চট্টগ্রাম মহানগর এলাকার জন্য নিবন্ধিত সিএনজি অটোরিকশা গুলোর ইকোনমি লাইফ (সময়সীমা) ১৫ বছর ইতোমধ্যে শেষ হয়েছে।

পরিবেশবান্ধক চট্টগ্রাম নগরী গড়তে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মেয়াদোত্তীর্ণ এসব অটোরিকশা স্ক্র্যাপ করা হয়েছে। স্ক্র্যাপ করার পর এসব সিএনজি অটোরিকশা নিবন্ধন নম্বর ও তথ্য সার্ভার থেকে মুছে দেওয়া হবে। পরবর্তীতে গাড়ি মালিকদের নতুন করে গাড়ি পুনঃস্থাপনপূর্বক নতুন নিবন্ধন নম্বর দেওয়া হবে। স্ক্র্যাপকরণে বুলডোজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল বিআরটিএ কর্তৃপক্ষ সরবরাহ করেছে।

বিআরটিএ সূত্রে জানা যায়, ২০০১-২০০৩ সালে প্রস্তুত হওয়া প্রায় সাড়ে ৮ হাজার সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করা হয়েছিল ২০১৮ সালে। ২০০৪ সালে প্রস্তুতকৃত ৩ হাজার ৬১৬টি অটোরিকশা স্ক্র্যাপ করা হয়েছিল ২০২০ সালে। সর্বশেষ ২০০৫ সালে প্রস্তুত হওয়া অটোরিকশা স্ক্র্যাপ করা হলো।
বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের (রেজিষ্ট্রেশন শাখা) সহকারী পরিচালক (ইঞ্জিঃ) তৌহিদুল হোসেন বলেন, স্ক্র্যাপকৃত অটোরিকশার বিপরীতে নতুন অটোরিকশা রেজিষ্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য মালিক তার নিজ নামে প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ সরকারী ফি জমা দিয়ে নতুন সিএনজি অটোরিকশা নিয়ে বিআরটিএ কার্যালয়ে হাজির হলে আমরা রেজিষ্ট্রেশন প্রদান করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net