1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদল থেকে আসা শিমুলিয়া যুবলীগের সভাপতির যন্ত্রনায় অতিষ্ট হয়ে এলাকাবাসীর বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ছাত্রদল থেকে আসা শিমুলিয়া যুবলীগের সভাপতির যন্ত্রনায় অতিষ্ট হয়ে এলাকাবাসীর বিক্ষোভ

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৭৬ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদল থেকে যুবলীগের সভাপতি পদ পাওয়া আমির হোসেন জয় ওরফে মুরগী আমিরের চাঁদাবাজি, নৈরাজ্য, হামলা ও মামলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রোববার (২২ মে) আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এসময় ভুক্তভোগী ও স্থানীয়রা ঝাড়ু ও ব্যানার হাতে রনস্থল বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভায় আমির হোসেন জয়কে গ্রেফতার করে তার হাত থেকে রক্ষা করার দাবি জানান। মিছিলে স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, যুবলীগের পদ পাওয়ার পর থেকেই জয়ের পরিবার এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করার চেষ্টা করে। এলাকায় কোনো বাড়ী করতে হলে চাঁদা দিতে হয় তাকে। বিয়ে করতে গেলেও চাঁদা দিতে হয়। এছাড়াও অটোরিকশার চালকদের কাছ থেকে প্রতিদিন ও প্রতি মাসে চাঁদা নেয় এই জয় বাহিনী। সম্প্রতি এই সন্ত্রাসীবাহিনী এলাকাবাসীর ওপর হামলা চালায়।

সেই এলাকার আব্দুল ওহাব নামের এক ভুক্তভোগী কৃষক এ প্রতিবেদককে বলেন, আমি জমি চাষ করি। সেই জমিতে মুরগী আমিরদের ট্রাক্টর দিয়ে চাষ করার জন্য বলে। আমি তাদের ট্রাক্টর না নিলে তারা আমার ছেলেকে মারধর করে। এছাড়া কোনো বিয়ে বাড়ি হউক আর জমি সংক্রান্ত বিষয় হউক সব জায়গা থেকে তারা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধর করে হত্যার হুমকিও দেয়।

শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, এই সন্ত্রাসী আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে আমাদের এলাকায় এমন চাঁদাবাজি করে। অনেক দিন থেকে হামলা, মামলা করে আসছে জয় গ্রুপ। এলাকার মানুষ তাদের জ্বালায় অতিষ্ঠ। আমি চাই সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসন বিষয়টি দেখবেন। এই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে এলাকাবাসী মুক্তি চায়।

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, হটাৎ করে কেনো মানববন্ধন করলো বুঝতে পারলাম না। আমি যদি অপরাধ করে থাকি আমার শাস্তি হবে৷ আমার মা পরিবারের উপর হামলা চালিয়ে তাদের মারধর করলো। সেই মামলায় চারজন আসামি জেলে গেলো। এখন এই আসামিদের পরিবার মানববন্ধন করছে।

আমির হোসেন খান জয় (মুরগী আমির)শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সে কমিটির অনুমোদন দেওয়া হয় ১১/০৪/২০০৭ সালে। এমন একজন ছাত্রদল নেতাকে আওয়ামী যুবলীগের কমিটিতে ইউনিয়ন সভাপতি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার এ প্রতিবেদককে বলেন, সে যেই হোক না কেনো অপরাধ করলে তার শাস্তি পেতে হবেই। তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ পেলে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net