ঢাকা   ০৫:০৩:২৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ— পুলিশের বাঁধা !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঈর্ষাপরায়ণ কটুক্তি, পরোক্ষভাবে মেরে ফেলার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল। সোমবার (২৩ মে) সকালে শহরের বিভিন্নস্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে সে খান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সে খানেই সমাবেশ করে ছাত্র দলের নেতাকর্মীরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, জনগনের টাকায় পদ্মা সেতু নির্মাণ হলেও নিজের বলে দাবি করছেন অবৈধ সরকার। আর সেই সেতু থেকে সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে দিয়ে হত্যার হুমকি। যা কখনো মেনে নেয়া সম্ভব নয়। অন্যদিকে রাষ্ট্রের বাহিনীগুলোকে ব্যবহার করে জোর করে ক্ষমতা আকড়ে রেখেছেন। অবিলম্বে পদত্যাগের দাবি করেন তারা অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
এ সময় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি