1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগ সেটেলমেণ্ট অফিসারের বিরুদ্ধে মামলা ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে হরিপুরে কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগ সেটেলমেণ্ট অফিসারের বিরুদ্ধে মামলা !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৬২ বার

কাজের বুয়াকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় কাজের বুয়াকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ফেরদৈাস খান সহ তার ব্যক্তি গত সহযোগি রফিকুলে বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ধর্ষক হলো ঢাকা জেলার কাফরুল থানার ইব্রাহীমপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে এবং হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসার। ধর্ষিতার বাড়ি হরিপুর উপজেলার খোলড়া গ্রামে। মামলা এজাহার সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার টেকনিক্যাল মোড়ে মিরা নামে এক জনের বাসা ভাড়া নিয়ে হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ফেরদৈাস খান বসবাস করতেন। তার রান্নার ও ঘর পরিস্কার কাজের জন্য মামলার বাদী (ধর্ষিতা) কে কাজের বুয়া হিসেবে রাখেন। ফেরদৈাস খান প্রায় কাজের বুয়াকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসতো। সে এসব বিষয় এড়িয়ে চলতো। ঘটনার দিন গত ১০ এপ্রিল বুধবার আনুমানিক সকাল ৭ টার দিকে কাজের বুয়া রান্না বান্না করে খাবার টেবিলে খাবার সাজাইয়া রাখিলে ফেরদৈাস খানসহ তার সহযোগি রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি খাবারের জন্য টেবিলে আসে। এ সময় অজ্ঞাত কারণে রফিকুল রুম থেকে বের হয়ে গেলে ফেরদৈাস খান ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাজের বুয়াকে ঝাপটে ধরে নেয়। এ সময় কাজের বুয়া চিৎকার দিলে ফেরদৈাস খান তার মুখে কাপড় ঢুকাই দিয়ে জোর পূর্বক ধর্ষণ করতে থাকে এবং ফেরদৈাস খানের ব্যক্তিগত সহযোগি রফিকুল ইসলাম দরজার বাইরে পাহারা দিতে থাকে। এক পর্যায় কাজের বুয়া জোরে আত্মচিৎকার দিলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষক ফেরদৈাস খান ও সহযোগি রফিকুল দৌড়ে পালিয়ে যায়। পরে ফেরদৈাস খান বিষয়টি নিয়ে আপোষ মিমাংশা করার আশ্বাস দিয়ে কালক্ষেপন করেন। অবশেষে ধর্ষিতা গত ১৩ এপ্রিল হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে থানা কর্তৃপক্ষ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে (নারী ও শিশু দশন ট্রাইব্যুনাল) মামলা করেন। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে হরিপুর থানাকে বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ মতে গত ৫ মে হরিপুর থানা কর্তৃপক্ষ বাদীর অভিযোগটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী) ০৩/এর ৯(১)/৩০ ধারা মোকাবেক মামলা হিসেবে রুজু করেন। ঘটনার সত্যতা জানার জন্য হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ফেরদৈাস খান এর এই ০১৭৩৭০৩১৬৯০ নাম্বারের একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net