1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ভূমিহীন পরিবারকে এক লাখ টাকার চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

দেবিদ্বারে গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ভূমিহীন পরিবারকে এক লাখ টাকার চেক বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৮১ বার

কুমিল্লার দেবিদ্বারে রসুলপুর ইউনিয়নে গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ভূমিহীন পরিবারকে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ মে) সকালে সংগঠন কার্যালয় প্রাঙ্গণে নবীপুর গ্রামের ভূমিহীন পরিবারের সদস‍্য সাইফুল ইসলাম এর হাতে একটি বাড়ি ক্রয় করার জন‍্য সংগঠনের সভাপতি হোসাইন আহমাদ এ চেক তুলে দেন‌।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য কাজী হাসান আহমাদ, বাবুল মিয়া, মোশাররফ হোসেন সোহাগ, জয়নাল আবেদীন প্রমূখ।

সংগঠনের সদস্য কাজী হাসান আহমাদ বলেন, ভূমিহীন সদস‍্য সাইফুল ইসলাম এর দাদা মরহুম হাজী হাসান উদ্দিন ছিলেন গোপালনগর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানটি নির্মাণের অন‍্যতম উদ‍্যোক্তা। ওইসময় তিনি ৪১ শতাংশ জমি দান করেছিলেন। আজ ভাগ্যের পরিহাসে এ পরিবারটি ভূমিহীন। তাই এ পরিবারের মাথা গুজার ঠাঁইয়ের জন‍্য সাধ‍্যানুসারে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।

ভূমিহীন পরিবারের সদস‍্য সাইফুল ইসলাম এ অনুদান প্রাপ্তির প্রতিক্রিয়া ব‍্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net