1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি শাহিনুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি শাহিনুর রহমান

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৯৫ বার

নওগাঁ জেলার এগারোটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মান্দা থানার ওসি মোঃ শাহিনুর রহমান। আজ বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া তার হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

মান্দা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা নিষ্পত্তি করাসহ শিশু হত্যা মামলার প্রধান আসামিকে কয়েক ঘন্টার মধ্যে আটকে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসাবে কর্মদক্ষতা যাচাই করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, জেলার এগারোটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় মান্দা থানার ওসি মো. শাহিনুর রহমান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি মান্দার জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি মো. শাহিনুর রহমান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net