1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন এসিল্যান্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন এসিল্যান্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩২৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে পৌর এলাকার উত্তরপাড়ার সৈয়দ আহমেদের ছেলে আকরাম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আকরাম মিয়া তার দোকানে পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক ভেটেরিনারি সার্জন ডা. সাদিকুল ইসলাম ওই মাংস খাবার অনুপযোগী বলে জানালে তাকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, জবাই করা গরুটির পা ভাঙা ছিল। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net