1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৮২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।

রোববার (১৫ মে) সকালে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এ উদযাপন শুরু করা হয়। উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আফতাবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম, উপজেলাপরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী অধ্যাপক নূরুন্নাহার বেগম, প্রধান শিক্ষক নিলুফা আক্তার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইমতিয়াজ বেগ ইমন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে অন‍্যান‍্য বক্তারা বলেন, দেশ ও জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। এই এলাকায় মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অন্যতম।

বিকেলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষার্থী সাহিদা আক্তার বলেন, ‘সংসার নিয়ে ঢাকায় ব্যস্ত থাকতে হয়। এতে অনেকের সঙ্গে তেমন যোগাযোগ হয় না। তবে এই অনুষ্ঠানে এসে অনেক পুরাতন সহপাঠীর দেখা পেয়ে খুবই ভালো লাগছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net