1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ পদবীকে অর্থ উপার্জনের মাধ্যম বানাবেন না : চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে পরশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পদ পদবীকে অর্থ উপার্জনের মাধ্যম বানাবেন না : চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে পরশ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৩৪ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়াম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। যুবলীগের পদ-পদবী পেতে আমাদেরকে কোনো উপঢৌকন দেবেন না কোন অর্থ দিতে হবে না। আপনারাও কোনো নেতাকর্মীকে পদ-পদবিতে আনতে টাকা নেবেন না, টেন্ডারবাজি চাঁদাবাজি করবেন না।’

রবিবার (২৯ মে) চট্টগ্রাম হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।

সকাল হতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, পরে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের পরিচালনায় এবং সভাপতি শেখ ফজলে শামস পরশ এর সভাপতিত্বে হাটহাজারী কলেজ অভ্যন্তরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৫টায়, চলে রাত ৯টা পর্যন্ত।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের সঞ্চালনায় ও সভাপতি এস এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বক্তৃতায় তিনি বলেন- মির্জা ফখরুল বলছেন- বিএনপি নাকি শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না’। আসলে তারা নির্বাচন ঠিকই করবে।’

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন- সম্মেলনের উদ্বোধক ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা ছিলেন- যুবলীগ সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন- তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।
অতিথি ছিলেন- আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আলহাজ্ব দিদারুল আলম এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক ব্যারিষ্টার শেখ নাঈম ও মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও মেজবাহ উদ্দীন আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দি, সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net