1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাকৃতিক পরিবেশের মাঝখানে ইটভাটা- পোড়ানো হচ্ছে বনের কাঠ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

প্রাকৃতিক পরিবেশের মাঝখানে ইটভাটা- পোড়ানো হচ্ছে বনের কাঠ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩০৩ বার

প্রাকৃতিক পরিবেশের মাঝখানে গড়ে উঠেছে অবৈধ ইটের ভাট।পাহাড়ি অঞ্চলের চারপাশে গড়ে উঠা অবৈধ ইটভাটাগুলো নষ্ট করছে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ।এমন দৃশ্য চোখে পড়ে, কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলা ও তাঁরবুনিয়া এলাকায়।ইটভাটাগুলোতে পোড়ানো হচ্ছে বনের নির্ধন করার বৃক্ষ।ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলী জমির মাটি ও পাহাড় কাটা মাটিও।ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মরে যাচ্ছে ইট ভাটার চারপাশের পাহাড়ি অঞ্চলের গাছপালা ও বাঁশ।ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলী জমির ধান,ফলজ গাছ ও এলাকার মানুষ জন। স্থানীয়রা জানান,জেলা প্রশাসনের পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে উঠা অবৈধ ইটভাটা গুলোতে ব্যবহৃত হচ্ছে ফসলি জমির মাটি।প্রতিনিয়ত কমছে আবাদি কৃষি জমির পরিমাণ।জমির পাশাপাশি কাটা হচ্ছে পাহাড় টিলা।স্থানীয়দের অভিযোগ, জনবসতি, পাহাড় ও ফসলী জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও সব মহলকে ম্যানেজ করেই গড়ে তোলা হচ্ছে একের পর এক ইটভাটা। পরিবেশ বান্ধব বলা হলেও আড়ালে বনের গাছ কেটে পোড়ানো হচ্ছে জ্বালি হিসাবে।ভাটার নির্গত বিষাক্ত ধোঁয়ায় চারপাশের পরিবেশসহ ফসলের অনেক ক্ষতি করছে বলে জানান স্থানীয় কৃষকরা।এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net