ঢাকা   ১০:০৩:৪৭ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পাহাড় কাটার সময় তিনটি স্কেভেটর জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড সংলগ্ন পাহাড় কাটার সময় তিনটি মাটি কাটার স্কেভেটর জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম। এসময় ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে তিনটি স্কেভেটর ফেলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। মঙ্গলবার দুপরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ফৌজদারহাট-বায়েজিদ রোডের সংলগ্ন পাহাড় কাটছে। অভিযান চালানোর পর কিছুদিন পাহাড় কাটা বন্ধ থাকলেও গোপনে আবার শুরু করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, কিছু দুষ্কৃতকারী স্কেভেটর দিয়ে ফৌজদারহাট- বায়েজিদ সংযোগ সড়কের পাশ্ববর্তী পাহাড় কাটছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে তিনটি পাহাড় কাটার স্কেভেটর জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি