1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বই পড়লে চা ফ্রি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বই পড়লে চা ফ্রি

আবু সুফিয়ান।।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩২৩ বার

আসুন, বসুন, বই পড়ুন। নিন আপনার চা। “বই পড়লে চা ফ্রি” শিরোনাম ফেসবুকে প্রচার করছে কান্দিরপাড়ের লিপিকা লাইব্রেরি। এ বিষয়ে পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কুমিল্লা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাহিয়া ইসলাম মুন জানান, কলেজ ছুটির আগে পরে আমাদের প্রাইভেট বা কোচিং থাকে। মাঝের এক-দুই ঘণ্টা সময় বসার কোন প্লেস থাকে না। এখানে ক্লাসের বা গল্পের যে কোন বই পড়তে পারি।

বই পড়ুয়া ফেসবুক গ্রুপের মডারেটর, ভিক্টোরিয়া কমকলেজের ছাত্র জাহিদ হাসান বলেন, এটি ভালো একটি কাজ। কুমিল্লায় সৃজনশীল কোন বই দোকান নেই। চট্টগ্রাম যেমন বাতিঘর, ঢাকা পাঠক সমাবেশ কেন্দ্র আছে। মানুষ বসেবসে বই পড়ে, দেখেশুনে বই কিনতে পারে। কুমিল্লায় এটি নতুন আইডিয়া।

লিপিকা লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফুর রহমান জানান, তরুণ প্রজন্ম মোবাইল আসক্ত হচ্ছে, তাদের বই মুখী করতে আমাদের এ উদ্যোগ। আরেকটি বিষয় হলো দ্রুত যখন কোন বই, না পড়ে, না দেখে ক্রয় করে তখন মুদ্রণে কোন সমস্যা থাকলে তা ক্রেতার জন্য ভোগান্তি। আমার লাইব্রেরিতে পুরুষ ও নারী পাঠকদের জন্য পৃথক দু’টি টেবিল নির্ধারণ করা আছে। মোট ২৪ জন বসতে পারবেন, চা খেতে পারবেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে কোন সময় পাঠক বই পড়তে পারবেন। ক্রয় করতে হবে না। কেউ চাইলে বইয়ের বিশেষ অংশ ছবি তুলেও নিতে পারবেন। পাঠকের জন্য বাংলা ও ইংরেজি অভিধান রয়েছে। আমাদের নিকট ভাষাআন্দোলন, স্বাধীনতা, ধর্ম, রাজনীতি, গল্প, উপন্যাসসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক সকল বই আছে।

প্রসঙ্গত, মোহাম্মদ আরিফুর রহমান ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স, মাস্টার্স পাশ করেন। ২০১১ সালে কান্দিরপাড় কলেজ রোডে লিপিকা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net