1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্ধু মহলের উদ্যোগে নির্মিত ‘ছায়ানীড়’ বিধবা নারী সুরমার নিকট হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

বন্ধু মহলের উদ্যোগে নির্মিত ‘ছায়ানীড়’ বিধবা নারী সুরমার নিকট হস্তান্তর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ২৭৫ বার

প্রবাসী ও দেশে থাকা বন্ধু মহলের অর্থায়নে অসহায় বিধবা নারী সুরমা বেগমের জন্য নির্মাণ করা হয়েছে ‘ছায়ানীড়’। এখানেই তিনি স্বজনদের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করবেন। এতে মহাখুশী বিধবা সুরমা বেগম ও তাঁর স্বজনরা।

শনিবার (৩০ এপ্রিল) বিকালে বন্ধু মহলের উদ্যোক্তা সৌদিআরব প্রবাসী মিজানুর রহমান সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামের বিধবা নারী সুরমা বেগমের হাতে ছায়ানীড়ের চাবি হস্তান্তর করা হয়। এ সময় বিধবা ওই নারী আবেগাপ্লুত হয়ে কান্না শুরু করে সৃষ্টিকর্তার কাছে বন্ধু মহলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, ব্যবসায়ী খোরশেদ আলম, কামাল উদ্দিন পাটোয়ারী, কাজী মহি উদ্দিন মুকুল, গ্রাম বাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন ও ভালবাসার দুর্গাপুর গ্রুপের প্রতিষ্ঠাতা গাজী রুবেল প্রমুখ।

জানা গেছে, বিধবা সুরমা বেগম তিন সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন-যাপন করছেন। ভাঙা এবং ব্যবহার অনুপযোগী ঘরে কষ্টে বসবাস করতে হতো তাকে। এমন খবর পেয়ে সৌদিআরক প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান উদ্যোগ নিয়ে বন্ধু মহলের অর্থনৈতিক ও সার্বিক সহায়তায় ‘ছায়ানীড়’ নির্মাণ করেন। এতে অর্থ সহায়তা দিয়েছেন, আমেরিকা প্রবাসী কাজী এনামুল হক, লন্ডন প্রবাসী শফিকুর রহমান, ফ্রান্স প্রবাসী সফিউল আজম সুমন, ইমাম হোসেন, গ্রাম বাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, সৌদিআরব প্রবাসী এম এ হাশেম, আবুল কালাম, নয়ন আহাম্মদ, বাহরাইন প্রবাসী মোহাম্মদ উল্লাহ্ ও ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net