1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশেষ ছাড়ে প্যাকেজ নিয়ে এলো চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

বিশেষ ছাড়ে প্যাকেজ নিয়ে এলো চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৮২৭ বার

চট্টগ্রাম বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশেষ ছাড়ে এনজিওগ্রাম প্যাকেজ (সিএজি) এবং স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ ঘোষণা করেছে। করোনারি এনজিওগ্রাম (সিএজি) ও ফেস্টিভ হেলথ চেক প্যাকেজে চট্টগ্রামের বাসিন্দারা আগামী ১০ মে থেকে ৯ জুন, ২০২২ তারিখ পর্যন্ত হাসপাতালে এসে প্যাকেজ-অন্তর্ভুক্ত সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

করোনারি এনজিওগ্রাম (সিএজি) প্যাকেজে রোগীর ভর্তি, রুম ভাড়া, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ক্যাথ ল্যাব ফি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ, নার্সিং ফি, খাবার, পুষ্টিবিদের পরামর্শ ও এমআরডি ফি অন্তর্ভুক্ত। মাত্র ১৬,৫০০ টাকায় এই প্যাকেজের সেবাগুলো গ্রহণ করা যাবে। রোগীর এনজিওপ্লাস্টি প্রয়োজন হলে সেটাও নেওয়া যাবে ৭% বিশেষ ছাড়ে।

ফেস্টিভ হেলথ চেক প্যাকেজের আওতায় সিলভার প্যাকেজ ও গোল্ড প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে। এ দুটো প্যাকেজের যেকোন একটি গ্রহণ করলে রোগীর অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সেবায় ১০% ছাড় দেওয়া হবে।

সিলভার প্যাকেজের আওতায় থাকছে সিবিসি, লিপিড প্রোফাইল (ফাস্টিং), সিরাম ক্রিটিনাইন, এসজিওটি, এসজিপিটি, ব্লাড গ্লুকোজ (ফাস্টিং), ইউরিক এসিড, ইউরিন প্রোফাইল, ইসিজি, চেস্ট এক্সরে, এবং বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও দন্ত বিশেষজ্ঞের পরামর্শ। সেবাগুলো গ্রহণ করা যাবে মাত্র ২,৯৯৯ টাকায়।

গোল্ড প্যাকেজের আওতায় থাকছে সিবিসি, লিপিড প্রোফাইল (ফাস্টিং), আল্ট্রাসাউন্ড হোল এবডোমেন (স্ক্রিনিং), টিএসএইচ, সিরাম ক্রিটিনাইন, এসজিওটি, এসজিপিটি, ব্লাড গ্লুকোজ (ফাস্টিং), ইউরিক এসিড, ইউরিন প্রোফাইল, ইসিজি, চেস্ট এক্সরে, এবং বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও দন্ত বিশেষজ্ঞের পরামর্শ। এই প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে মাত্র ৩,৯৯৯ টাকায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net