1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা এসিল্যান্ড হিসেবে সম্মাননা স্মারক পেলেন মোশারফ হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা এসিল্যান্ড হিসেবে সম্মাননা স্মারক পেলেন মোশারফ হোসাইন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩২৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইনকে কর্মক্ষেত্রে ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২২ মে) ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট আলাউদ্দিন খা অডিটোরিয়ামে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম তাকে জেলার সেরা এসিল‍্যান্ডের সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পুলিশ সুপারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ওয়েবসাইট LAMS এর মাধ্যমে অনলাইনে মূল্যায়ন করে এসিল্যান্ড মোশারফ হোসাইনকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়‌।

উল্লেখ্য, তার কর্মকালীন সময়ে সরকারি ভূমি উদ্ধার, পরিবেশ নষ্ট কারীদের বিরুদ্ধে অভিযান, রাজস্ব আদায়, দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান, দ্রব্য মূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের জরিমানা, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ দ্রুতততম সময়ে সঠিকভাবে ভূমি সেবা প্রদান করায় তাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, যেকোনো ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাকে জেলার সেরা এসিল্যান্ড হিসেবে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net