1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা ভাংচুর, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী

মীরসরাইয়ে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা ভাংচুর, আহত ১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৬৮ বার

মীরসরাইয়ে চাঁদা না দেওয়ায় যাত্রীসেবা বাস কাউন্টারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭মে) রাতে উপজেলা বড়তাকিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাস কাউন্টারের মালিক জামাল উদ্দিন আহত হয়েছে। পুলিশ হামলার নেতৃত্বকারী সৈদালী এলাকার মো.মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় আহত জামাল উদ্দিন বাদি হয়ে মীরসরাই থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

আহত জামাল উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সৈদালী এলাকার মো.মহিউদ্দিন তার বাস কাউন্টারের এসে চাঁদা দাবি করে। তাকে চাঁদা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন আরো ৪-৫ জনকে সাথে নিয়ে তার কাউন্টারের হামলা চালায়। এসময় তারা জামাল উদ্দিনের মারধর করে আহত এবং কাউন্টারের আসবাবপত্র ভাংচুর করে। হামলারকারীদের হাত থেকে বাঁচতে জামাল উদ্দিন এক পর্যায়ে কাউন্টারের টয়টেলে আশ্রয় নেন বলে জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বাস কাউন্টারের হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মহিউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net