ঢাকা   ০৫:৪১:১২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুক্তার মেম্বরেরর উপর হামলার প্রতিবাদে ওড্ডা গ্রামে চারশতাধিক মানুষের মানববন্ধন

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (১১ মে) চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের ভুট্টা চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওড্ডা, নোয়াপাড়া ও মুড়িয়াপাড়া গ্রামের চারশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। মাষ্টার সামছুল হক সরদারের সভাপতিত্বে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন চিতড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মমিন,
ওড্ডা ফাতেখা মসজিদের খতিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন,টামটা মাদরাসার সহ-সুপার মাওলানা শাহাদাত হোসেন, সাবেক মেম্বার মোহাম্মদ আলী, মোঃ বাইজিদ আহামেদ, মোঃ তৈয়ব আলী, শাহজাহান চৌধরী, নাজমুল হাসান,ছাদেক উর রহমান মোঃ ইউনুছ মিয়া প্রমুখ। প্রতিবাদ সভার সঞ্চালনা করেন সমাজকর্মী মো. রুবেল সরদার।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওড্ডা গ্রামের মুক্তার হোসেন আমাদের সন্তান। আমাদের ভোটে তিনি মেম্বার হয়েছেন। পাশেে গ্রামের সন্ত্রাসীরা ইফতারের পূর্বে তাকে হত্যার উদ্যেশে হামলা করে। এলাকাবাসী হিসাবে সন্ত্রসীদের সঠিক বিচার চাই।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, আসামীদের গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের গোয়েন্দা সহকারীরাও কাজ করছে। ইতোমধ্যে মামলার দ্বিতীয় আসামী শিপন ও চার নম্বর আসামী আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, হামলার দিন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একাধিক টিম কাজ করছে। আসামী গ্রেফতারে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, গ্রাম সালিশের জের ধরে গত ১৯ এপ্রিল মুক্তার মেম্বরকে কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে।
নামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে মেম্বারের স্ত্রী হাছিনা বেগম। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি