ঢাকা   ০৬:৩৪:৪৮ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মুজিবুল হক এমপি’র সুস্থতা কামনায় সাবেক ছাত্রলীগ নেতা খায়ের বেপারীর ওমরা পালন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৯৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সুস্থতা কামনায় দোয়ার উদ্দেশ্যে পবিত্র ওমরা হজ্জ্ব করেছেন উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা ও কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল এবং চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, কনকাপৈত ইউনিয়নের প্রভাবশালী আ’লীগ নেতা, করপাটি গ্রামের কৃতি সন্তান আবুল খায়ের বেপারী।

এ সময় তিনি সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।

এ বিষয়ে আ’লীগ নেতা আবুল খায়ের বেপারী জানান, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী, চৌদ্দগ্রামে গণমানুষের আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা, প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপি’র অসুস্থতার খবর শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। প্রিয় নেতার সুস্থতা কামনায় কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবালসহ ওমরা পালন করে প্রিয় নেতার জন্য দোয়া করেছি। আল্লাহ্ যেন প্রিয় নেতাকে দ্রুত সুস্থতা দান করেন এবং প্রিয় নেতাসহ উনার পরিবারের সকল সদস্যকে দীর্ঘায়ু দান করেন। এ সময় তিনি চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণের কাছে মুজিবুল হক মুজিব এমপি ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি