ঢাকা   ১২:০৯:৩৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

রাউজানে বুদ্ধ ধর্মীয় অনুসারীদের ধর্মীয় উৎসব বৌদ্ব পুর্ণিমা পালিত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবং হিংসা বিদ্ধেষ বিভেদ পরিহার করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে রাউজান উপজেলায় পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পুর্ণিমা(বুদ্ধ পূর্ণিমা)। মহামানব বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ লাভসহ ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ(বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে রাউজানে মঙ্গল মোটর শোভাযাত্র বের করেন।

মোটর শোভযাত্রটি রাউজানের বিনাজুরী থেকে শুরু হয়ে রাউজানের বিনাজুরী, পশ্চিম গুজরা, নোয়াপাড়া হয়ে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক হয়ে গশ্চি, পাহাড়তলী চৌমুহনী হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে কদলপুর, রাউজান সদর ইউনিয়ন হয়ে রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজান পৌর এলাকা প্রদিক্ষন করে পুনরায় রাউজানের বিনাজুরী এলাকায় গিয়ে শেষ হয়।গতকাল ১৫ মে রবিবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে কয়েক শতাধিক জীপ, পিক আপ ভ্যান, মোটর সাইকেল নিয়ে মোটর শোভাযাত্র করে বুদ্ধু ধর্মীয় অনুসারীরা । মোটর শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ অংশ গ্রহন করেন। মোটর শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, ভুপেশ বড়ুয়াসহ বৌদ্ব ধর্মীয় সংগঠনের নেতারা।

মোটর শোভাযাত্রা শেষে ধর্মদেশনা, সমবেত শীল গ্রহন করা হয়।বুদ্ধ ধর্ম সংঘ’ ও বিশ্ব শান্তি ধর্ম বাণী”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানের বৌদ্ব অধ্যুষিত এলাকার বৌদ্ব বিহারে।ভক্তগণ প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে বিহারে সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি