1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান রাবার বাগানের জমি জবর দখল করে অবৈধ স্থাপনা নির্মান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

রাউজান রাবার বাগানের জমি জবর দখল করে অবৈধ স্থাপনা নির্মান

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫৩৫ বার

১হাজার ৮শত ৬৮ একর আয়তনের রাউজান রাবার বাগানের জমি থেকে ৫শত একর পাহাড়ী জমি দখল করে গড়ে তোলেছে বৃক্ষের বাগান ও বসতি।এলাকার প্রভাবশালী ব্যক্তিরা রাউজান রাবার বাগানের পাহাড়ী জমি এই জবর দখল করে এসব বসতি ও বৃক্ষের বাগান গড়েন।বসতিদের মধ্যে অনেকেই রোহিঙ্গা বলে জানা গেছে।রাবার বাগানের পাহাড়ি জমি দখল করে বসতি গড়ে তোলা রোহিঙ্গা পরিবারের নারী ও পুরুষসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন রাউজান এলাকার ভোটারও হয়েছেন।রাউজান রাবার বাগানের পাহাড়ী জমি জবর দখল থেকে চিকনচড়া, দোচালা এলাকা থেকে ১শত ২০একর জমি উদ্ধার করে নতুন করে রাবার গাছের চারা রোপন করেছেন রাউজান রাবার বাগান কতৃপক্ষ।রাউজান রাবার বাগানের ম্যানেজার রুহুল আমিন বলেন, রাউজান রাবার বাগানের পাহাড়ী জমি জবর দখল করে বৃক্ষের বাগান ও ঘরবাড়ী গড়ে তোলেছেন ২শত ১০ জন ব্যক্তি। চিকনছড়া দোচালা এলাকা থেকে ১শত ২০ একর পাহাড়ী জমি উদ্ধার করে নতুন করে রাবার গাছের চারা রোপন করে নতুন বাগান সৃজন করা হয়েছে। ডিলাইট ও দোচালা এলাকায় রাউজানের পশ্চিম রাউজান এলাকার বাসিন্দা লোকমান চৌধুরী রাউজান রাবার বাগোনের ২০ একর পাহাড়ী জমি জবর দখল করে রাবার গাছ কেটে ফেলে বৃক্ষের বাগান গড়ে তোলেছে। লোকমান চৌধুরীর জবর দখল থেকে রাউজান রাবার বাগানের জমি উদ্ধার করছি।কিছু পরিমান জবর দখল থেকে জমি উদ্ধার করা হয়েছে । ঐজমি উদ্ধার করায় লোকমান চৌধুরী রাউজান রাবার বাগানের ম্যানেজার রুহুল আমিন ও রাউজান রাবার বাগানের কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে জানান। অপরদিকে লোকমান চৌধুরী জানান,রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে বন্দোবস্তি নিয়ে ডিলাইট এলাকার পাহাড়ী জমিতে গড়ে তোলা বৃক্ষের বাগান থেকে রাউজান রাবার বাগান তার রোপন করা গাছ কেটে ফেলেছে।এ ব্যাপারে লোকমান চৌধুরী মামলা করেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net