1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বর্নিল আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টূর্ণামেন্ট অনুর্ধ-১৭ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

রামগড়ে বর্নিল আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টূর্ণামেন্ট অনুর্ধ-১৭

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪১০ বার

খাগড়াছড়ির রামগড়ে বর্নিল আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ-১৭ ) এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (অনূর্ধ-১৭) বালক টুর্নামেন্টের ফাইনাল খেলায় রামগড় ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রামগড় পৌরসভা একাদশ।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলমসহ প্রমুখ।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড ক্যাচিনো মারমা, সর্বোচ্চ গোলদাতা পারভেজ এবং ম্যান অব দ্যা ফাইনাল বাবু মারমা নির্বাচিত হয়ে ব্যক্তিগত পুরষ্কার লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও দীপ দে। ধারাভাষ্যকার ছিলেন মো. হানিফ মিয়া।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নিজাম উদ্দিন জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো থেকে ১৮জন খেলোয়াড়কে বাঁচাই করে রামগড় উপজেলা একাদশ গঠন করা হবে। পরবর্তীতে দলটি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net