1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক আরফাত হোসাইনের ঘরে দুর্বৃত্তের হামলা: আটক ৩- তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

সাংবাদিক আরফাত হোসাইনের ঘরে দুর্বৃত্তের হামলা: আটক ৩- তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯৯ বার

চট্টগ্রামের রাউজানে গণমাধ্যমকর্মী আরফাত হোসাইনের ঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাংবাদিক আরাফাত হোসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ বাজার নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। তিনটি মোটরসাইকেল ফেলে গেছে দুর্বৃত্তরা। হামলাকারীরাদের ভিডিও ও ছবি ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় তারা। আরফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার ছেলে ও দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সদস্য । হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গণমাধ্যমকর্মী আরফত হোসাইন বলেন, পরিকল্পিতভাবে ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার চরম খেসারত দিতে হবে বলে বলছিলেন তারা। আমি তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ভাইকে জানিয়েছি। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তিনজনকে আটক করা হয়েছে৷ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net