1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাজেকে ২০ মে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাজেকে ২০ মে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ!

চাইথোয়াইমং মারমা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩০৬ বার

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বাংলাদেশের অন্যতম সৌর্ন্দয পর্যটন স্পট সবুজ পাহাড় ঘেরা অপরুপ প্রাকৃতিক লীলা ভূমি এ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত পর্যটন প্রাণের কেন্দ্র সাজেক ভ্যালিতে মহামান্য রাষ্ট্রপতি আবদুল ২ দিনে অবকাশে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। তিনি আরো জানান, ২০ মে বিকালে হেলিকপ্টারে যোগে সাজেকে ল্যাণ্ড করে ১ দিন অবস্থানের পর সেখান থেকে ২১ মে বিকেলে সাজেক ত্যাগ করবেন বলে জানা যায় ।

সাজেকে অবস্থান কালে সেখানে ঐতিহ্যবাহী
লুসাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন করবেন এবং স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান-কর্বারীদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানান।
রাষ্ট্রপতি নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ নাগরিকদের বাড়তি নিরাপত্তা দিয়ে যেতে হবে। ২৩ মে থেকে আগের মত স্বাভাবিক নিয়মে থাকবে।

এইসব বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো জানান, মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরে কোন রিসোর্ট, হোটেল- মোটেল বন্ধ থাকবে না।সফরকালে রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে। বাকি রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।তবে রাষ্ট্রপতি সফরকালে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকবে।
এতে পর্যটক ভ্রমনে বাড়তি নিরাপত্তার জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net